গরিলারা দলে দলে – শামসুর রাহমান গরিলারা দলে দলে তড়িঘড়ি কামিজ পাৎলুন পরে মসজিদ গুঁড়ো করে আর আগুন ধরায় দেবালয়ে; মানুষের স্বপ্নের বসতি পোড়ে, তাজা রক্ত বয় পথে, ত্রাস-তাড়িত তরুণী মূক হয় যূথবদ্ধ লালসার লকলকে নিঃশ্বাসে এবং গরিলারা ক্রমশ সংখ্যায়... Read more
গন্ডার গন্ডার – শামসুর রাহমান বাঁচতে পারবে? কী করে বাঁচবে? চৌদিকে ক্রূর কী একটা যেন তোমার গন্ধ বেড়াচ্ছে শুঁকে; বুঝি ছায়াটাও কালো ইস্পাতী নখর-ফলায় ফেলবে উপড়ে। বাইরে সদাই কতো সুচতুর ফাঁদ পাতা থাকে, কন্টকময়; সুখে কি অসুখে নির্বান্ধব, বেখাপ্পা তুমি... Read more
গদ্য সনেটঃ: ৯ – শামসুর রাহমান বহুকাল থেকে দেখছি সুখ আমার বেশিদিন সয় না। বালকবেলা আম্মার দেওয়া ইস্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে মহানন্দে দুলদুল ঘোড়ার একটা রঙিন ছবি কিনেছিলাম। কিছুদিন না যেতেই সেটি কোথায় হারিয়ে গেল, তার হদিশই পেলাম না আর।... Read more
গদ্য সনেট: ৮ – শামসুর রাহমান কী করে প্রকাশ করবো আমার আজকের অনুভূতি? কাল রাত্তিরে যন্ত্রণার ত্রিশূলে বিদ্ধ হয়ে শেষ প্রহর পর্যন্ত নির্ঘুম কাটিয়েছি, যতক্ষণ না মুয়াজ্জিন ফজরের আজানের সুর ছড়িয়ে দিলেন ঘুমন্ত পাড়ায়। আজ আমি পদ্মফুলের অজস্র পাপড়ির আলিঙ্গনে... Read more
গদ্য সনেট: ৭ – শামসুর রাহমান আজ প্রত্যুষ ঘুম ভাঙতেই আমার দৃষ্টির দিগন্তে তোমার মুখের চন্দ্রোদয়। তুমি ফিরে আসছো ভাবার সঙ্গে সঙ্গে প্রসন্নতার আবির ছড়িয়ে পড়ে সারা ঘরে, বইয়ের র্যাবকে, কবিতার খাতায়, আমার দেহমনে। আজকের দিন ওস্তাদ বিলায়েৎ খাঁর সেতারের... Read more
