রায়ঠাকুরানী অম্বিকা – রবীন্দ্রনাথ ঠাকুর রায়ঠাকুরানী অম্বিকা। দিনে দিনে তাঁর বাড়ে বাণীটার লম্বিকা। অবকাশ নেই তবুও তো কোনো গতিকে নিজে ব’কে যান, কহিতে না দেন পতিকে। নারীসমাজের তিনি তোরণের স্তম্ভিকা। সয় নাকো তাঁর দ্বিতীয় কাহারো দম্ভিকা। (খাপছাড়া কাব্যগ্রন্থ) Read more
রান্নার সব ঠিক – রবীন্দ্রনাথ ঠাকুর রান্নার সব ঠিক, পেয়েছি তো নুনটা– অল্প অভাব আছে, পাইনি বেগুনটা। পরিবেষণের তরে আছি মোরা সব ভাই, যাদের আসার কথা অনাগত সব্বাই। পান পেলে পুরো হয়, জুটিয়েছি চুনটা– একটু-আধটু বাকি, নাই তাহে কুণ্ঠা। (খাপছাড়া... Read more
রানী, তোর ঠোঁট দুটি মিঠি – রবীন্দ্রনাথ ঠাকুর রানী, তোর ঠোঁট দুটি মিঠি রানী, তোর মধুখানা দিঠি রানী, তুই মণি তুই ধন, তোর কথা ভাবি সারাক্ষণ। দীর্ঘ সন্ধ্যা কাটে কী করিয়া? সাধ যায় তোর কাছে গিয়া চুপিচাপি বসি এক ভিতে... Read more
রাত্রি – রবীন্দ্রনাথ ঠাকুর অভিভূত ধরণীর দীপ-নেভা তোরণদুয়ারে আসে রাত্রি, আধা অন্ধ, আধা বোবা, বিরাট অস্পষ্ট মূর্তি, যুগারম্ভসৃষ্টিশালে অসমাপ্তি পুঞ্জীভূত যেন নিদ্রার মায়ায়। হয় নি নিশ্চিত ভাগ সত্যের মিথ্যার, ভালোমন্দ-যাচাইয়ের তুলাদণ্ডে বাটখারা ভুলের ওজনে। কামনার যে পাত্রটি দিনে ছিল আলোয়... Read more
রাতের বাদল মাতে – রবীন্দ্রনাথ ঠাকুর রাতের বাদল মাতে তমালের শাখে; পাখির বাসায় এসে “জাগো জাগো” ডাকে। (স্ফুলিঙ্গ) Read more
