He Toru E Dhoratole হে তরু, এ ধরাতলে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

হে তরু, এ ধরাতলে – রবীন্দ্রনাথ ঠাকুর হে তরু, এ ধরাতলে রহিব না যবে তখন বসন্তে নব পল্লবে পল্লবে তোমার মর্মরধ্বনি পথিকেরে কবে, “ভালো বেসেছিল কবি বেঁচে ছিল যবে।” (স্ফুলিঙ্গ) Read more

He Usha Nishobde Eso হে উষা, নিঃশব্দে এসো– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

হে উষা, নিঃশব্দে এসো – রবীন্দ্রনাথ ঠাকুর হে উষা, নিঃশব্দে এসো, আকাশের তিমিরগুণ্ঠন করে উন্মোচন। হে প্রাণ, অন্তরে থেকে মুকুলের বাহ্য আবরণ করো উন্মোচন। হে চিত্ত, জাগ্রত হও, জড়ত্বের বাধা নিশ্চেতন করে উন্মোচন। ভেদবুদ্ধি-তামসের মোহযবনিকা, হে আত্মন, করে উন্মোচন। (স্ফুলিঙ্গ) Read more

Hridayer Bhasha হৃদয়ের ভাষা– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

হৃদয়ের ভাষা – রবীন্দ্রনাথ ঠাকুর হৃদয় , কেন গো মোরে ছলিছ সতত , আপনার ভাষা তুমি শিখাও আমায় । প্রত্যহ আকুল কন্ঠে গাহিতেছি কত , ভগ্ন বাঁশরিতে শ্বাস করে হায় হায় ! সন্ধ্যাকালে নেমে যায় নীরব তপন সুনীল আকাশ হতে... Read more

Hridoydhormu হৃদয়ধর্ম– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

হৃদয়ধর্ম – রবীন্দ্রনাথ ঠাকুর হৃদয় পাষাণভেদী নির্ঝরের প্রায়, জড়জন্তু সবাপানে নামিবারে চায়। মাঝে মাঝে ভেদচিহ্ন আছে যত যার সে চাহে করিতে মগ্ন লুপ্ত একাকার। মধ্যদিনে দগ্ধদেহে ঝাঁপ দিয়ে নীরে মা ব’লে সে ডেকে ওঠে স্নিগ্ধ তটিনীরে। যে চাঁদ ঘরের মাঝে... Read more

Hridoy Ason হৃদয়-আসন– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

হৃদয়-আসন – রবীন্দ্রনাথ ঠাকুর কোমল দুখানি বাহু শরমে লতায়ে বিকশিত স্তন দুটি আগুলিয়া রয়, তারি মাঝখানে কি রে রয়েছে লুকায়ে অতিশয়-সযতন-গোপন হৃদয়! সেই নিরালায় সেই কোমল আসনে দুইখানি স্নেহস্ফুট স্তনের ছায়ায় কিশোর প্রেমের মৃদু প্রদোষকিরণে আনত আঁখির তলে রাখিবে আমায়!... Read more