Birohobotsor Pore Miloner Bina বিরহবৎসর-পরে মিলনের বীণা– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

বিরহবৎসর-পরে মিলনের বীণা – রবীন্দ্রনাথ ঠাকুর বিরহবৎসর-পরে মিলনের বীণা তেমন উন্মাদ-মন্দ্রে কেন বাজিলি না। কেন তোর সপ্তস্বর সপ্তস্বর্গপানে ছুটিয়া গেল না ঊর্ধ্বে উদ্দাম-পরানে বসন্তে-মানস-যাত্রী বলাকার মতো। কেন তোর সর্ব তন্ত্র সবলে প্রহত মিলিত ঝংকার-ভরে কাঁপিয়া কাঁদিয়া আনন্দের আর্তরবে চিত্ত উন্মাদিয়া... Read more

Baahir Hoite Dekho Naa Eman Kore বাহির হইতে দেখো না এমন করে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

বাহির হইতে দেখো না এমন করে – রবীন্দ্রনাথ ঠাকুর বাহির হইতে দেখো না এমন করে, আমায় দেখো না বাহিরে। আমায় পাবে না আমার দুখে ও সুখে, আমার বেদনা খুঁজো না আমার বুকে, আমায় দেখিতে পাবে না আমার মুখে কবিরে খুঁজিছ... Read more

Barek Bhalobese Je Jon Moje বারেক ভালোবেসে যে জন মজে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

বারেক ভালোবেসে যে জন মজে – রবীন্দ্রনাথ ঠাকুর বারেক ভালোবেসে যে জন মজে দেবতাসম সেই ধন্য, দ্বিতীয়বার পুন প্রেমে যে পড়ে মূর্খের অগ্রগণ্য। আমিও সে দলের মূর্খরাজ দুবার প্রেমপাশে পড়ি; তপন শশী তারা হাসিয়া মরে, আমিও হাসি– আর মরি। Heinrich... Read more

Patay Patay Dulichhe Shishir পাতায় পাতায় দুলিছে শিশির– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

পাতায় পাতায় দুলিছে শিশির – রবীন্দ্রনাথ ঠাকুর পূরবী পাতায় পাতায় দুলিছে শিশির গাহিছে বিহগগণ, ফুলবন হতে সুরভি হরিয়া বহিতেছে সমীরণ সাঁঝের আকাশ মাঝারে এখনো মৃদুল কিরণ জ্বলে। নলিনীর সাথে বসিয়া তখন কত-না হরষে কাটাইনু ক্ষণ, কে জানিত তবে বালিকা নিদয়... Read more

Nil Byolet Noyon Duti Koritese Dholdhol নীল বায়লেট নয়ন দুটি করিতেছে ঢলঢল– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

নীল বায়লেট নয়ন দুটি করিতেছে ঢলঢল – রবীন্দ্রনাথ ঠাকুর নীল বায়লেট নয়ন দুটি করিতেছে ঢলঢল রাঙা গোলাপ গাল দুখানি, সুধায় মাখা সুকোমল। শুভ্র বিমল করকমল ফুটে আছে চিরদিন! হৃদয়টুকু শুষ্ক শুধু পাষাণসম সুকঠিন! Heinrich Hein (অনুবাদ কবিতা) Read more