ওফেলিয়ার গান – শামসুর রাহমান শরীরে আমার সারদ জ্যোৎস্না বুনেছে কী মায়া ভরা আঠারোয়া। শরীর আমার বসন্ত রাগ, এখনো সজীব হৃদয়ের ফুলে কোনো কালো নাগ দেয়নি ছড়িয়ে কৃষ্ণ জহর। তবে কিছু ছায়া, অশুভই বটে, চেনা মানুষের ছন্দিত কায়া ধ’রে ঘোরে... Read more
ওডেলিস্ক – শামসুর রাহমান সে রাতে তুমিই ছিলে ঘরের মিয়ানো অন্ধকারে বিছানায় উন্মোচিত। তোমার বিশদ ডাগর নগ্নতা আমি আকুল আঁজলা ভ’রে পান ক’রে বারবার মৃত্যুকে তফাৎ যাও বলবার দীপ্র অহংকার অর্জন করেছিলাম। নিপোশাক তোমার শরীর জ্যোৎস্না-কমান ধোয়া মসজিদের মতো তখন... Read more
এমন বর্ষার দিনে – শামসুর রাহমান চল্লিশটি বর্ষার সজল স্পর্শ তোমাকে আকুল করে আজো, আজো দেখি তুমি জানালার কাছ ঘেঁষে বাইরে তাকিয়ে আষাঢ়ের জলধারা দ্যাখো খুব মুগ্ধাবেশে; মনে হয়, আষাঢ় তোমার মন আর হৃদয় শ্রাবণ। তুমি এই তো সেদিন ঘন... Read more
এভাবে কতক্ষণ বসে থাকব – শামসুর রাহমান এভাবে কতক্ষণ বসে থাকব চোখ দুটোকে প্রতীক্ষা-কাতর করে? তুমি কি চাও আমার শরীর হয়ে উঠুক বল্মীকময়? আমার নিজস্ব ধ্যানে কেবল তোমাকেই ধ্রুবতারা মেনে ঠায় বসে থাকব মাসের পর মাস উপবাসে শীর্ণ? নিদ্রাহীনতায় রুক্ষ,... Read more
এবং প্রকৃত বিল্পবীর মতো – শামসুর রাহমান আমি তো একাই থাকি রাত্রিদিন, হৃদয়ের ক্ষত শুঁকি, চাটি বারংবার। বোমাধ্বস্ত শহরে যেমন নিঃসঙ্গ মানুষ ঘোরে, খোঁজে চেনা মুখ কিংবা স্বজনের মৃতদেহ, প্রত্যহ আমি তেমনি করি চলাফেরা একা একা। ধ্বংসস্তূপে চোখ পড়লেই আমার... Read more
