কনের পণের আশে – রবীন্দ্রনাথ ঠাকুর কনের পণের আশে চাকরি সে ত্যেজেছে। বারবার আয়নাতে মুখখানি মেজেছে। হেনকালে বিনা কোনো কসুরে যম এসে ঘা দিয়েছে শ্বশুরে, কনেও বাঁকালো মুখ– বুকে তাই বেজেছে। বরবেশ ছেড়ে হীরু দরবেশ সেজেছে। (খাপছাড়া কাব্যগ্রন্থ) Read more
কনে দেখা হয়ে গেছে – রবীন্দ্রনাথ ঠাকুর কনে দেখা হয়ে গেছে, নাম তার চন্দনা; তোমারে মানাবে ভায়া, অতিশয় মন্দ না। লোকে বলে, খিট্খিটে, মেজাজটা নয় মিঠে– দেবী ভেবে নেই তারে করিলে বা বন্দনা। কুঁজো হোক, কালো হোক, কালাও না, অন্ধ... Read more
কথা চাই, কথা চাই, হাঁকে – রবীন্দ্রনাথ ঠাকুর কথা চাই, কথা চাই, হাঁকে কথার বাজারে; কথাওয়ালা অাসে ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে। প্রাণে তোর বাণী যদি থাকে মৌনে ঢাকিয়া রাখ্ তাকে মুখর এ হাটের মাঝারে। (স্ফুলিঙ্গ) Read more
ওড়ার আনন্দে পাখি – রবীন্দ্রনাথ ঠাকুর ওড়ার আনন্দে পাখি শূন্যে দিকে দিকে বিনা অক্ষরের বাণী যায় লিখে লিখে। মন মোর ওড়ে যবে জাগে তার ধ্বনি, পাখার আনন্দ সেই বহিল লেখনী। (স্ফুলিঙ্গ) Read more
ওগো মৌন, না যদি কও – রবীন্দ্রনাথ ঠাকুর ওগো মৌন, না যদি কও না-ই কহিলে কথা। বক্ষ ভরি বইব আমি তোমার নীরবতা। স্তব্ধ হয়ে রইব পড়ে, রজনী রয় যেমন করে জ্বালিয়ে তারা নিমেষহারা ধৈর্যে অবনতা। হবে হবে প্রভাত হবে আঁধার... Read more
