নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস – রবীন্দ্রনাথ ঠাকুর নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস— বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। (প্রান্তিক কাব্যগ্রন্থ) Read more
না চেয়ে যা পেলে তার যত দায় – রবীন্দ্রনাথ ঠাকুর না চেয়ে যা পেলে তার যত দায় পুরাতে পার না তাও, কেমনে বহিবে চাও যত কিছু সব যদি তার পাও! (স্ফুলিঙ্গ) Read more
ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে – রবীন্দ্রনাথ ঠাকুর ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে, গন্ধ সে চাহে ধূপেরে রহিতে জুড়ে। সুর আপনারে ধরা দিতে চাহে ছন্দে, ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে। ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্গ, রূপ পেতে চায়... Read more
দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে – রবীন্দ্রনাথ ঠাকুর দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে, আপন জেনে আদর করি নে। পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দু-হাত ধরি নে। আপনি তুমি অতি সহজ প্রেমে আমার হয়ে এলে যেথায় নেমে সেথায় সুখে... Read more
দুই পারে দুই কূলের আকুল প্রাণ – রবীন্দ্রনাথ ঠাকুর দুই পারে দুই কূলের আকুল প্রাণ, মাঝে সমুদ্র অতল বেদনাগান। (স্ফুলিঙ্গ) Read more
