Paagol Haiyaa Bone Bone Phiri পাগল হইয়া বনে বনে ফিরি– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

পাগল হইয়া বনে বনে ফিরি – রবীন্দ্রনাথ ঠাকুর পাগল হইয়া বনে বনে ফিরি আপন গন্ধে মম কস্তুরীমৃগসম। ফাল্গুনরাতে দক্ষিণবায়ে কোথা দিশা খুঁজে পাই না। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। বক্ষ হইতে বাহির হইয়া আপন... Read more

Pakhi Jobe Gahe Gan পাখি যবে গাহে গান– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

পাখি যবে গাহে গান – রবীন্দ্রনাথ ঠাকুর পাখি যবে গাহে গান, জানে না, প্রভাতরবিরে সে তার প্রাণের অর্ঘ্যদান। ফুল ফুটে বন-মাঝে— সেই তো তাহার পূজানিবেদন, আপনি সে জানে না যে। (স্ফুলিঙ্গ) Read more

Poshchime Robir Din পশ্চিমে রবির দিন– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

পশ্চিমে রবির দিন – রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমে রবির দিন হলে অবসান তখনো বাজুক কানে পুরবীর গান। (স্ফুলিঙ্গ) Read more

Prochoito Simanar পরিচিত সীমানার– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

পরিচিত সীমানার – রবীন্দ্রনাথ ঠাকুর পরিচিত সীমানার বেড়াঘেরা থাকি ছোটো বিশ্বে; বিপুল অপরিচিত নিকটেই রয়েছে অদৃশ্যে। সেথাকার বাঁশিরবে অনামা ফুলের মৃতুগন্ধে জানা না-জানার মাঝে বাণী ফিরে ছায়াময় ছন্দে। (স্ফুলিঙ্গ) Read more

Porbesh পরবেশ– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

পরবেশ – রবীন্দ্রনাথ ঠাকুর কে তুমি ফিরিছ পরি প্রভুদের সাজ। ছদ্মবেশে বাড়ে না কি চতুর্গুণ লাজ! পরবস্ত্র অঙ্গে তব হয়ে অধিষ্ঠান তোমারেই করিছে না নিত্য অপমান? বলিছে না, “ওরে দীন, যত্নে মোরে ধরো, তোমার চর্মের চেয়ে আমি শ্রেষ্ঠতর?” চিত্তে যদি... Read more