দাঁয়েদের গিন্নিটি – রবীন্দ্রনাথ ঠাকুর দাঁয়েদের গিন্নিটি কিপ্টে সে অতিশয়, পান থেকে চুন গেলে কিছুতে না ক্ষতি সয়। কাঁচকলা-খোষা দিয়ে পচা মহুয়ার ঘিয়ে ছেঁচকি বানিয়ে আনে– সে কেবল পতি সয়; একটু করলে “উহুঁ’ যদি এক রতি সয়! (খাপছাড়া কাব্যগ্রন্থ) Read more
থাকে সে কাহালগাঁয় – রবীন্দ্রনাথ ঠাকুর থাকে সে কাহালগাঁয়; কলুটোলা আফিসে রোজ আসে দশটায় এক্কায় চাপি সে। ঠিক যেই মোড়ে এসে লাগাম গিয়েছে ফেঁসে, দেরি হয়ে গেল ব’লে ভয়ে মরে কাঁপি সে– ঘোড়াটার লেজ ধ’রে করে দাপাদাপি সে। (খাপছাড়া কাব্যগ্রন্থ) Read more
তুমি বাঁধছ নূতন বাসা – রবীন্দ্রনাথ ঠাকুর তুমি বাঁধছ নূতন বাসা, আমার ভাঙছে ভিত। তুমি খুঁজছ লড়াই, আমার মিটেছে হার-জিত। তুমি বাঁধছ সেতারে তার, থামছি সমে এসে। চক্ররেখা পূর্ণ হল আরম্ভে আর শেষে। (স্ফুলিঙ্গ) Read more
তুমি প্রভাতের শুকতারা – রবীন্দ্রনাথ ঠাকুর তুমি প্রভাতের শুকতারা আপন পরিচয় পালটিয়ে দিয়ে কখনো বা তুমি দেখা দাও গোধূলির দেহলিতে, এই কথা বলে জ্যোতিষী। সূর্যাস্তবেলায় মিলনের দিগন্তে রক্ত-অবগুণ্ঠনের নিচে শুভদৃষ্টির প্রদীপ তোমার জ্বাল শাহানার সুরে। সকালবেলায় বিরহের আকাশে শূন্য বাসরঘরের... Read more
তুমি গল্প জমাতে পার – রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীযুক্ত চারুচন্দ্র দত্ত প্রিয়বরেষু তুমি গল্প জমাতে পার। বসো তোমার কেদারায়, ধীরে ধীরে টান দাও গুড়গুড়িতে, উছলে ওঠে আলাপ তোমার ভিতর থেকে হালকা ভাষায়, যেন নিরাসক্ত ঔৎসুক্যে, তোমার কৌতুকে-ফেনিল মনের কৌতূহলের উৎস থেকে।... Read more
