Boho Koti Jog Pore বহু কোটি যুগ পরে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

বহু কোটি যুগ পরে – রবীন্দ্রনাথ ঠাকুর বহু কোটি যুগ পরে সহসা বাণীর বরে জলচর প্রাণীদের কণ্ঠটা পাওয়া যেই সাগর জাগর হল কতমতো আওয়াজেই। তিমি ওঠে গাঁ গাঁ করে; চিঁ চিঁ করে চিংড়ি; ইলিস বেহাগ ভাঁজে যেন মধু নিংড়ি; শাঁখগুলো... Read more

Bosonto Je Lekha Lekhe বসন্ত যে লেখা লেখে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

বসন্ত যে লেখা লেখে – রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত যে লেখা লেখে বনে বনান্তরে নামুক তাহারি মন্ত্র লেখনীর ‘পরে। (স্ফুলিঙ্গ) Read more

Basirhatete Bari বশীরহাটেতে বাড়ি– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

বশীরহাটেতে বাড়ি – রবীন্দ্রনাথ ঠাকুর বশীরহাটেতে বাড়ি বশ-মানা ধাত তার, ছেলে বুড়ো যে যা বলে কথা শোনে যার-তার। দিনরাত সর্বথা সাধে নিজ খর্বতা, মাথা আছে হেঁট-করা, সদা জোড়-হাত তার, সেই ফাঁকে কুকুরটা চেটে যায় পাত তার। (খাপছাড়া কাব্যগ্রন্থ) Read more

Boliyachhinu Mamare বলিয়াছিনু মামারে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

বলিয়াছিনু মামারে – রবীন্দ্রনাথ ঠাকুর বলিয়াছিনু মামারে– তোমারি ঐ চেহারাখানি কেন গো দিলে আমারে। তখনো আমি জন্মিনি তো, নেহাত ছিনু অপরিচিত, আগেভাগেই শাস্তি এমন, এ কথা মনে ঘা মারে। হাড় ক’খানা চামড়া দিয়ে ঢেকেছে যেন চামারে। (খাপছাড়া কাব্যগ্রন্থ) Read more

Borer Baper Bari বরের বাপের বাড়ি – রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

বরের বাপের বাড়ি – রবীন্দ্রনাথ ঠাকুর বরের বাপের বাড়ি যেতেছে বৈবাহিক, সাথে সাথে ভাঁড় হাতে চলেছে দই-বাহিক। পণ দেবে কত টাকা লেখাপড়া হবে পাকা, দলিলের খাতা নিয়ে এসেছে সই-বাহিক। (খাপছাড়া কাব্যগ্রন্থ) Read more