আশার আলোকে – রবীন্দ্রনাথ ঠাকুর আশার আলোকে জ্বলুক প্রাণের তারা, আগামী কালের প্রদোষ-আঁধারে ফেলুক কিরণধারা। (স্ফুলিঙ্গ) Read more
আলো তার পদচিহ্ন – রবীন্দ্রনাথ ঠাকুর আলো তার পদচিহ্ন আকাশে না রাখে; চলে যেতে জানে, তাই চিরদিন থাকে। (স্ফুলিঙ্গ) Read more
আলো আসে দিনে দিনে – রবীন্দ্রনাথ ঠাকুর আলো আসে দিনে দিনে, রাত্রি নিয়ে আসে অন্ধকার। মরণসাগরে মিলে সাদা কালো গঙ্গাযমুনার। (স্ফুলিঙ্গ) Read more
আরশি – রবীন্দ্রনাথ ঠাকুর তোমার যে ছায়া তুমি দিলে আরশিরে হাসিমুখ মেজে, সেইক্ষণে অবিকল সেই ছায়াটিরে ফিরে দিল সে যে। রাখিল না কিছু আর, স্ফটিক সে নির্বিকার আকাশের মতো– সেথা আসে শশী রবি, যায় চলে, তার ছবি কোথা হয় গত।... Read more
আয়না দেখেই চমকে বলে – রবীন্দ্রনাথ ঠাকুর আয়না দেখেই চমকে বলে, “মুখ যে দেখি ফ্যাকাশে, বেশিদিন আর বাঁচব না তো–‘ ভাবছে বসে একা সে। ডাক্তারেরা লুটল কড়ি, খাওয়ায় জোলাপ, খাওয়ায় বড়ি, অবশেষে বাঁচল না সেই বয়স যখন একাশি। (খাপছাড়া কাব্যগ্রন্থ) Read more
