ফুল ছিঁড়ে লয় – রবীন্দ্রনাথ ঠাকুর ফুল ছিঁড়ে লয় হাওয়া, সে পাওয়া মিথ্যে পাওয়া– আনমনে তার পুষ্পের ভার ধুলায় ছড়িয়ে যাওয়া। যে সেই ধুলার ফুলে হার গেঁথে লয় তুলে হেলার সে ধন হয় যে ভূষণ তাহারি মাথার চুলে। শুধায়ো না... Read more
ফুল কোথা থাকে গোপনে – রবীন্দ্রনাথ ঠাকুর ফুল কোথা থাকে গোপনে, গন্ধ তাহারে প্রকাশে। প্রাণ ঢাকা থাকে স্বপনে, গান যে তাহারে প্রকাশে। (স্ফুলিঙ্গ) Read more
ফুল ও ফল – রবীন্দ্রনাথ ঠাকুর ফুল কহে ফুকারিয়া, ফল, ওরে ফল, কত দূরে রয়েছিস বল্ মোরে বল্। ফল কহে, মহাশয়, কেন হাঁকাহাঁকি, তোমারি অন্তরে আমি নিরন্তর থাকি। (কণিকা কাব্যগ্রন্থ) Read more
ফুরিয়ে গেল পৌষের দিন – রবীন্দ্রনাথ ঠাকুর ফুরিয়ে গেল পৌষের দিন; কৌতূহলী ভোরের আলো কুয়াশার আবরণ দিলে সরিয়ে। হঠাৎ দেখি শিশিরে-ভেজা বাতাবি গাছে ধরেছে কচি পাতা; সে যেন আপনি বিস্মিত। একদিন তমসার কূলে বাল্মীকি আপনার প্রথম নিশ্বসিত ছন্দে চকিত হয়েছিলেন... Read more
ফাগুন এল দ্বারে – রবীন্দ্রনাথ ঠাকুর ফাগুন এল দ্বারে, কেহ যে ঘরে নাই— পরান ডাকে কারে ভাবিয়া নাহি পাই। (স্ফুলিঙ্গ) Read more
