Bhajan Mandire Tobu ভজনমন্দিরে তব– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

ভজনমন্দিরে তব – রবীন্দ্রনাথ ঠাকুর ভজনমন্দিরে তব পূজা যেন নাহি রয় থেমে, মানুষে কোরো না অপমান। যে-ঈশ্বরে ভক্তি কর, হে সাধক, মানুষের প্রেমে তাঁরি প্রেম করো সপ্রমাণ। (স্ফুলিঙ্গ) Read more

Bhajan Pujan sadhan Aradhana ভজন পূজন সাধন আরাধনা– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

ভজন পূজন সাধন আরাধনা – রবীন্দ্রনাথ ঠাকুর ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক্‌ পড়ে। রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে। অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পূজিস সংগোপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে— দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায়... Read more

Vhoktir Proti ভক্তের প্রতি– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

ভক্তের প্রতি – রবীন্দ্রনাথ ঠাকুর সরল সরস স্নিগ্ধ তরুণ হৃদয়, কী গুণে তোমারে আমি করিয়াছি জয় তাই ভাবি মনে। উৎফুল্ল উত্তান চোখে চেয়ে আছ মুখপানে প্রীতির আলোকে আমারে উজ্জ্বল করি। তারুণ্য তোমার আপন লাবণ্যখানি লয়ে উপহার পরায় আমার কণ্ঠে, সাজায়... Read more

BhoktiBhajon ভক্তিভাজন– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

ভক্তিভাজন – রবীন্দ্রনাথ ঠাকুর রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব—হাসে অন্তর্যামী। (কণিকা কাব্যগ্রন্থ) Read more

Bhokti O Atibhokti ভক্তি ও অতিভক্তি– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

ভক্তি ও অতিভক্তি – রবীন্দ্রনাথ ঠাকুর ভক্তি আসে রিক্তহস্ত প্রসন্নবদন— অতিভক্তি বলে, দেখি কী পাইলে ধন। ভক্তি কয়, মনে পাই, না পারি দেখাতে।— অতিভক্তি কয়, আমি পাই হাতে হাতে। (কণিকা কাব্যগ্রন্থ) Read more