যা রাখি আমার তরে – রবীন্দ্রনাথ ঠাকুর যা রাখি আমার তরে মিছে তারে রাখি, আমিও রব না যবে সেও হবে ফাঁকি। যা রাখি সবার তরে সেই শুধু রবে— মোর সাথে ডোবে না সে, রাখে তারে সবে। (স্ফুলিঙ্গ) Read more
যা পায় সকলই জমা করে – রবীন্দ্রনাথ ঠাকুর যা পায় সকলই জমা করে, প্রাণের এ লীলা রাত্রিদিন। কালের তাণ্ডবলীলাভরে সকলই শূন্যেতে হয় লীন। (স্ফুলিঙ্গ) Read more
যথার্থ আপন – রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্মাণ্ডের মনে মনে বড়ো অভিমান বাঁশের মাচাটি তার পুষ্পক বিমান। ভুলেও মাটির পানে তাকায় না তাই, চন্দ্রসূর্যতারকারে করে ভাই ভাই। নভশ্চর ব’লে তার মনের বিশ্বাস, শূণ্যপানে চেয়ে তাই ছাড়ে সে নিশ্বাস। ভাবে শুধু মোটা এই... Read more
যাওয়া-আসার একই যে পথ – রবীন্দ্রনাথ ঠাকুর যাওয়া-আসার একই যে পথ জান না তা কি অন্ধ। যাবার পথ রোধিতে গেলে আসার পথ বন্ধ । (স্ফুলিঙ্গ) Read more
যথাকর্তব্য – রবীন্দ্রনাথ ঠাকুর ছাতা বলে, ধিক্ ধিক্ মাথা মহাশয়, এ অন্যায় অবিচার আমারে না সয়। তুমি যাবে হাটে বাটে দিব্য অকাতরে, রৌদ্র বৃষ্টি যতকিছু সব আমা-’পরে। তুমি যদি ছাতা হতে কী করিতে দাদা? মাথা কয়, বুঝিতাম মাথার মর্যাদা, বুঝিতাম... Read more
