সন্ধ্যা – রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষান্ত হও, ধীরে কও কথা। ওরে মন, নত করো শির। দিবা হল সমাপন, সন্ধ্যা আসে শান্তিময়ী। তিমিরের তীরে অসংখ্য-প্রদীপ-জ্বালা এ বিশ্বমন্দিরে এল আরতির বেলা। ওই শুন বাজে নিঃশব্দ গম্ভীর মন্দ্রে অনন্তের মাঝে শঙ্খঘণ্টাধ্বনি। ধীরে নামাইয়া আনো... Read more
সন্ধেবেলায় বন্ধুঘরে – রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধেবেলায় বন্ধুঘরে জুটল চুপিচুপি গোপেন্দ্র মুস্তুফি। রাত্রে যখন ফিরল ঘরে সবাই দেখে তারিফ করে– পাগড়িতে তার জুতোজোড়া, পায়ে রঙিন টুপি। এই উপদেশ দিতে এল– সব করা চাই এলোমেলো, “মাথায় পায়ে রাখব না ভেদ’ চেঁচিয়ে বলে... Read more
সন্দেহের কারণ – রবীন্দ্রনাথ ঠাকুর কত বড়ো আমি, কহে নকল হীরাটি।— তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি। (কণিকা কাব্যগ্রন্থ) Read more
সত্যের সংযম – রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্ন কহে, আমি মুক্ত, নিয়মের পিছে নাহি চলি। সত্য কহে, তাই তুমি মিছে। স্বপ্ন কয়, তুমি বদ্ধ অনন্ত শৃঙ্খলে। সত্য কয়, তাই মোরে সত্য সবে বলে। (কণিকা কাব্যগ্রন্থ) Read more
সত্যের আবিষ্কার – রবীন্দ্রনাথ ঠাকুর কহিলেন বসুন্ধরা, দিনের আলোকে আমি ছাড়া আর কিছু পড়িত না চোখে, রাত্রে আমি লুপ্ত যবে শূন্যে দিল দেখা অনন্ত এ জগতের জ্যোতির্ময়ী লেখা।। (কণিকা কাব্যগ্রন্থ) Read more
