মুক্তি এই—সহজে ফিরিয়া আসা সহজের মাঝে – রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তি এই—সহজে ফিরিয়া আসা সহজের মাঝে, নহে কৃচ্ছ্রসাধনায় ক্লিষ্ট কৃশ বঞ্চিত প্রাণের আত্ম অস্বীকারে। রিক্ততায় নিঃস্বতায়, পূর্ণতার প্রেতচ্ছবি ধ্যান করা অসম্মান জগৎলক্ষ্মীর। আজ আমি দেখিতেছি, সম্মুখে মুক্তির পূর্ণরূপ ওই বনস্পতি মাঝে,... Read more
মুক্তবাতায়নপ্রান্তে জনশূন্য ঘরে – রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তবাতায়নপ্রান্তে জনশূন্য ঘরে বসে থাকি নিস্তব্ধ প্রহরে, বাহিরে শ্যামল ছন্দে উঠে গান ধরণীর প্রাণের আহ্বান; অমৃতের উৎসস্রোতে চিত্ত ভেসে চলে যায় দিগন্তের নীলিম আলোতে। কার পানে পাঠাইবে স্তুতি ব্যগ্র এই মনের আকূতি, অমূল্যেরে মূল্য... Read more
রোগীর শিয়রে রাত্রে একা ছিনু জাগি – রবীন্দ্রনাথ ঠাকুর রোগীর শিয়রে রাত্রে একা ছিনু জাগি বাহিরে দাঁড়ানু এসে ক্ষণেকের লাগি। শান্ত মৌন নগরীর সুপ্ত হর্ম্য-শিরে হেরিনু জ্বলিছে তারা নিস্তব্ধ তিমিরে। ভূত ভাবী বর্তমান একটি পলকে মিলিল বিষাদস্নিগ্ধ আনন্দপুলকে আমার অন্তরতলে;... Read more
রঙ্গমঞ্চে একে একে নিবে গেল যবে দীপশিখা – রবীন্দ্রনাথ ঠাকুর রঙ্গমঞ্চে একে একে নিবে গেল যবে দীপশিখা রিক্ত হোলো সভাতল, আঁধারের মসী-অবলেপে স্বপ্নচ্ছবি-মুছেযাওয়া সুষুপ্তির মতো শান্ত হোলো চিত্ত মোর নিঃশব্দের তর্জনী সংকেতে। এতকাল যে সাজে রচিয়াছিনু আপনার নাট্য পরিচয় প্রথম... Read more
রক্তমাখা দন্তপংক্তি হিংস্র সংগ্রামের – রবীন্দ্রনাথ ঠাকুর রক্তমাখা দন্তপংক্তি হিংস্র সংগ্রামের শত শত নগরগ্রামের অন্ত্র আজ ছিন্ন ছিন্ন করে; ছুটে চলে বিভীষিকা মূর্ছাতুর দিকে দিগন্তরে। বন্যা নামে যমলোক হতে, রাজ্যসাম্রাজ্যের বাঁধ লুপ্ত করে সর্বনাশা স্রোতে। যে লোভ-রিপুরে লয়ে গেছে যুগে... Read more
