খুব তার বোলচাল – রবীন্দ্রনাথ ঠাকুর খুব তার বোলচাল, সাজ ফিট্ফাট্, তক্রার হলে আর নাই মিট্মাট্। চশমায় চম্কায়, আড়ে চায় চোখ– কোনো ঠাঁই ঠেকে নাই কোনো বড়ো লোক।– (খাপছাড়া কাব্যগ্রন্থ) Read more
খুদিরাম ক’সে টান – রবীন্দ্রনাথ ঠাকুর খুদিরাম ক’সে টান দিল থেলো হুঁকোতে– গেল সারবান কিছু অন্তরে ঢুকোতে। অবশেষে হাঁড়ি শেষ করি রসগোল্লার রোদে বসে খুদুবাবু গান ধরে মোল্লার; বলে, “এতখানি রস দেহ থেকে চুকোতে হবে তাকে ধোঁয়া দিয়ে সাত দিন... Read more
খাটুলি – রবীন্দ্রনাথ ঠাকুর একলা হোথায় বসে আছে, কেই বা জানে ওকে– আপন-ভোলা সহজ তৃপ্তি রয়েছে ওর চোখে। খাটুলিটা বাইরে এনে আঙিনাটার কোণে টানছে তামাক বসে আপন-মনে। মাথার উপর বটের ছায়া, পিছন দিকে নদী বইছে নিরবধি। আয়োজনের বালাই নেইকো ঘরে,... Read more
খবর পেলেম কল্য – রবীন্দ্রনাথ ঠাকুর খবর পেলেম কল্য, তাঞ্জামেতে চ’ড়ে রাজা গাঞ্জামেতে চলল। সময়টা তার জলদি কাটে; পৌঁছল যেই হলদিঘাটে একটা ঘোড়া রইল বাকি, তিনটে ঘোড়া মরল। গরানহাটায় পৌঁছে সেটা মুটের ঘাড়ে চড়ল। (খাপছাড়া কাব্যগ্রন্থ) Read more
ক্ষুদ্রের দম্ভ – রবীন্দ্রনাথ ঠাকুর শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির। (কণিকা কাব্যগ্রন্থ) Read more
