গরজের আত্মীয়তা – রবীন্দ্রনাথ ঠাকুর কহিল ভিক্ষার ঝুলি টাকার থলিরে, আমরা কুটুম্ব দোঁহে ভুলে গেলি কি রে? থলি বলে, কুটুম্বিতা তুমিও ভুলিতে আমার যা আছে গেলে তোমার ঝুলিতে। (কণিকা কাব্যগ্রন্থ) Read more
গদ্য ও পদ্য – রবীন্দ্রনাথ ঠাকুর শর কহে, আমি লঘু, গুরু তুমি গদা, তাই বুক ফুলাইয়া খাড়া আছ সদা। করো তুমি মোর কাজ, তর্ক যাক চুকে— মাথা ভাঙা ছেড়ে দিয়ে বেঁধো গিয়ে বুকে। (কণিকা কাব্যগ্রন্থ) Read more
গত দিবসের ব্যর্থ প্রাণের – রবীন্দ্রনাথ ঠাকুর গত দিবসের ব্যর্থ প্রাণের যত ধুলা, যত কালি, প্রতি উষা দেয় নবীন আশার আলো দিয়ে প্রক্ষালি। (স্ফুলিঙ্গ) Read more
খোকার রাজ্য – রবীন্দ্রনাথ ঠাকুর খোকার মনের ঠিক মাঝখানটিতে আমি যদি পারি বাসা নিতে— তবে আমি একবার জগতের পানে তার চেয়ে দেখি বসি সে নিভৃতে। তার রবি শশী তারা জানি নে কেমনধারা সভা করে আকাশের তলে, আমার খোকার সাথে গোপনে... Read more
খোকা – রবীন্দ্রনাথ ঠাকুর খোকার চোখে যে ঘুম আসে সকল – তাপ – নাশা — জান কি কেউ কোথা হতে যে করে সে যাওয়া – আসা । শুনেছি রূপকথার গাঁয়ে জোনাকি – জ্বলা বনের ছায়ে দুলিছে দুটি পারুল – কুঁড়ি... Read more
