Ghasi Kamarer Bari ঘাসি কামারের বাড়ি– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

ঘাসি কামারের বাড়ি – রবীন্দ্রনাথ ঠাকুর ঘাসি কামারের বাড়ি সাঁড়া, গড়েছে মন্ত্রপড়া খাঁড়া। খাপ থেকে বেরিয়ে সে উঠেছে অট্টহেসে; কামার পালায় যত বলে, “দাঁড়া দাঁড়া।’ দিনরাত দেয় তার নাড়ীটাতে নাড়া। (খাপছাড়া কাব্যগ্রন্থ) Read more

Ghorer Kheya ঘরের খেয়া– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

ঘরের খেয়া – রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যা হয়ে আসে; সোনা-মিশোল ধূসর আলো ঘিরল চারিপাশে। নৌকোখানা বাঁধা আমার মধ্যিখানের গাঙে অস্তরবির কাছে নয়ন কী যেন ধন মাঙে। আপন গাঁয়ে কুটীর আমার দূরের পটে লেখা, ঝাপসা আভায় যাচ্ছে দেখা বেগনি রঙের রেখা। যাব... Read more

Ghonta Baje Dhure ঘন্টা বাজে দূরে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

ঘন্টা বাজে দূরে – রবীন্দ্রনাথ ঠাকুর ঘন্টা বাজে দূরে। শহরের অভ্রভেদী আত্মঘোষণার মুখরতা মন থেকে লুপ্ত হয়ে গেল, আতপ্ত মাঘের রৌদ্রে অকারণে ছবি এল চোখে জীবনযাত্রার প্রান্তে ছিল যাহা অনতিগোচর। গ্রামগুলি গেঁথে গেঁথে মেঠো পথ গেছে দূর-পানে নদীর পাড়ির ‘পর... Read more

Ghot Bhora ঘট ভরা– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

ঘট ভরা – রবীন্দ্রনাথ ঠাকুর আমার এই ছোটো কলসখানি সারা সকাল পেতে রাখি ঝরনাধারার নিচে। বসে থাকি একটি ধারে শেওলাঢাকা পিছল কালো পাথরটাতে। ঘট ভরে যায় বারে বারে– ফেনিয়ে ওঠে, ছাপিয়ে পড়ে কেবলি। সবুজ দিয়ে মিনে-করা শৈলশ্রেণীর নীল আকাশে ঝর্‌ঝরানির... Read more

Grohone o Dane গ্রহণে ও দানে– রবীন্দ্রনাথ ঠাকুর Rabindranath Tagor

গ্রহণে ও দানে – রবীন্দ্রনাথ ঠাকুর কৃতাঞ্জলি কর কহে, আমার বিনয়, হে নিন্দুক, কেবল নেবার বেলা নয়। নিই যবে নিই বটে অঞ্জলি জুড়িয়া, দিই যবে সেও দিই অঞ্জলি পুরিয়া। (কণিকা কাব্যগ্রন্থ) Read more