নদী – রবীন্দ্রনাথ ঠাকুর ওরে তোরা কি জানিস কেউ জলে কেন ওঠে এত ঢেউ । ওরা দিবস – রজনী নাচে , তাহা শিখেছে কাহার কাছে । শোন্ চলচল্ ছলছল্ সদাই গাহিয়া চলেছে জল । ওরা কারে ডাকে বাহু তুলে ,... Read more
নতুন রঙ – রবীন্দ্রনাথ ঠাকুর এ ধূসর জীবনের গোধূলী, ক্ষীণ তার উদাসীন স্মৃতি, মুছে-আসা সেই ম্লান ছবিতে রঙ দেয় গুঞ্জনগীতি। ফাগুনের চম্পকপরাগে সেই রঙ জাগে, ঘুমভাঙা কোকিলের কূজনে সেই রঙ লাগে, সেই রঙ পিয়ালের ছায়াতে ঢেলে দেয় পুর্ণিমাতিথি। এই ছবি... Read more
নতিস্বীকার – রবীন্দ্রনাথ ঠাকুর তপন-উদয়ে হবে মহিমার ক্ষয় তবু প্রভাতের চাঁদ শান্তমুখে কয়, অপেক্ষা করিয়া আছি অস্তসিন্ধুতীরে প্রণাম করিয়া যাব উদিত রবিরে। (কণিকা কাব্যগ্রন্থ) Read more
ধ্রুবাণি তস্য নশ্যন্তি – রবীন্দ্রনাথ ঠাকুর রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা। (কণিকা কাব্যগ্রন্থ) Read more
ধ্রুবসত্য – রবীন্দ্রনাথ ঠাকুর আমি বিন্দুমাত্র আলো, মনে হয় তবু আমি শুধু আছি আর কিছু নাই কভু। পলক পড়িল দেখি আড়ালে আমার তুমি আছ হে অনাদি আদি অন্ধকার! (কণিকা কাব্যগ্রন্থ) Read more
